একদিন
চলে যাব তোমায় ছেড়ে,
বড্ড কষ্ট দাও
এইকথা
উল্টো বলে চোখ নামিয়ে
রাখে সে মশারির চালে
ঝুঁকেআসা
ত্রিশ তার আপন জল
খুঁড়ে বানায় বিকেলের শেষ
মৃত
যত তন্তু, তার আষ্টেপৃষ্ঠে
থাকে, দাগ বসে যাওয়া
নরম মেয়ে বেশ,
চুলের
গভীর থেকে উঠে আসে
বাদামের সওদাগরী গন্ধ,
ঘাম
জমে ওঠে ভুরুর নীচে,
তাকিয়ে থাকার মত মদ
খেয়ে নিয়ে প্রেম ফুটপাথে
নিজে,
খোবলানো
গলিতে জোৎস্নামুখো পুরোহিত থামায় তার ভেলা,
সার
দিয়ে থাকা সেবাদাসীরা একবার
জল, একবার হলুদ ছুঁয়ে
নিয়ে পাটাতনে বসে
দাগ
বসে যায় তার আগে,
কিছুটা পরে
সে
কর্কটভয় ঢেকে রাখে রাংতায়
হালকা
সবুজের
সে
দিন তিনেকের ছুটি চায়
Comments
Post a Comment